• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • মাদারীপুর

মাদারীপুরে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী হাডুডু খেলায় উৎসবের আমেজ

মাদারীপুর প্রতিনিধি
  ৩১ মে ২০২৬, ২২:২২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছিল মাদারীপুরের ছিলারচরে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী হাডুডু (কাবাডি) প্রতিযোগিতা। জাতীয় দলের খেলোয়াড়সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত দক্ষ খেলোয়াড়দের অংশগ্রহণে জমে ওঠে প্রতিযোগিতা, যা উপভোগ করতে মাঠে ভিড় করেন হাজারো দর্শক।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (৩১ মে) বিকেলে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চৌধুরী হাট এলাকায় ছিলারচর একতা মানব সেবা সংগঠনের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দীর্ঘদিন পর এমন আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে খেলার মাঠ পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

দর্শকদের করতালি, উচ্ছ্বাস এবং খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে প্রতিযোগিতা হয়ে ওঠে উপভোগ্য। আয়োজকদের দাবি, প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষ মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন। শিশু, কিশোর, যুবক ও প্রবীণ—সব বয়সী মানুষের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় একতা কিং ও চৌধুরী হাট প্রবাসী রাইডার্স। টানটান উত্তেজনাপূর্ণ লড়াই শেষে একতা কিং ২-১ সেটে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচজুড়ে উভয় দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মুগ্ধ করেন।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন দলকে ৪৩ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং রানার্সআপ দলকে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশনের পাশাপাশি নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।

আরও পড়ুন

যাত্রীদের প্রাণ বাঁচাতে গিয়ে নিহত দুলালের পরিবারের পাশে ইউএনও

আয়োজকরা জানান, গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়াভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

/অ

  • মাদারীপুর
  • হাডুডু
এ সম্পর্কিত আরও খবর
একাত্তর ও স্বাধীনতার প্রসঙ্গ উঠলেই একটি দলের গাত্রদাহ শুরু হয়: এমপি খোকন তালুকদার
একাত্তর ও স্বাধীনতার প্রসঙ্গ উঠলেই একটি দলের গাত্রদাহ শুরু হয়: এমপি খোকন তালুকদার
মাদারীপুরে নিহত ৫ পরিবারের পাশে জেলা প্রশাসন
মাদারীপুরে নিহত ৫ পরিবারের পাশে জেলা প্রশাসন
মাদারীপুরে গরুর হাটের নিরাপত্তায় র‍্যাবের টহল 
মাদারীপুরে গরুর হাটের নিরাপত্তায় র‍্যাবের টহল 
নরসিংদীতে মাটি কাটায় ২ জনের কারাদণ্ড
নরসিংদীতে মাটি কাটায় ২ জনের কারাদণ্ড
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।